মোহনপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনসার আলী মীর।
শুক্রবার ( ১৪ আগষ্ট ) ঘাসিগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ,বনজ ও ঔষুধী গাছের চারা রোপন ও বিতরনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৃক্ষরোপণ বিষয়ে আনসার আলী মীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে এবং তাঁর সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি এ কর্মসূচি গ্রহণ করা করেছে। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তিনি ঘাসিগ্রাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
