রাজশাহী মেডিকেলে যুবদল নেতা আলামীন, দেখতে ছুটে গেলেন আরিফুজ্জামান সোহেল

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেলে যুবদল নেতা আলামীন, দেখতে ছুটে গেলেন আরিফুজ্জামান সোহেল।রাজশাহী মহানগর যুবদল নেতা আলামীন সরকার অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন আছেন।

অসুস্থ আলামীন সরকারকে দেখতে হাসপাতালে ছুটে যান মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আলামীন সরকারের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন—আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *