কাশিয়াডাঙ্গায় সহিংসতা প্রতিরোধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে স্বৈরাচারবিরোধী ও সহিংসতা প্রতিরোধের দাবিতে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদল।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কড়ইতলা গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সহসভাপতি পদপ্রার্থী মোঃ হৃদয় প্রধান, পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য মোঃ ইসারুল ইসলাম রাজা এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফারুক।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য রবিউল আউয়াল।

মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *