কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর সিএনবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আক্কাস আলী, মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন শুভ, ইফতেখার মোহাম্মদ জিমু, মোহাম্মদ নাঈম ও মো. সিওন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সোহাগ, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহিন সাদি, সদস্য সচিব মো. জীবন, রাজশাহী প্যারামেডিকেল ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পালিয়ে থাকা নেতারা সন্ত্রাসীদের ভাড়া করে দেশের বিভিন্ন স্থানে অরাজগতা সৃষ্টি করছে। নেতাকর্মীদের নির্ভয় থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অনেকেই ঝটিকা মিছিল করে আপা আপা করছেন, কিন্তু আপা দেশে আসলে ছাত্র জনতা হত্যার দায়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে।তিনি বলেন হাসির শেখ হাসিনার ফাঁসি এ দেশেই কার্যকর হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *