ওসি নিবারন চন্দ্র বর্মন বাধ্যতামূলক অবসরে  

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনসহ ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।নিবারন চন্দ্র বর্মন প্রায় তিন বছর বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২২ জানুয়ারি তাঁকে বোয়ালিয়া থানা থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। পরবর্তীতে বর্তমান সরকারের সময়ে তাঁকে জামালপুরের একটি থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল।বোয়ালিয়া থানায় দায়িত্ব পালনকালে তৎকালীন বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার এবং নির্যাতনের অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছিল। তবে এসব অভিযোগের ।উল্লেখ্য, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *