নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী কলেজ দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।১৪ আগষ্ট বিকাল তিনটায় কলা ভবনের ১০১ নং কক্ষে রাজশাহী কলেজের দর্শন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সাধারণ সভায় বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী কলেজ দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও মাস্টার্স ব্যাচ-১৯৯৯-এর শিক্ষার্থী সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী আহসান ।
সাধারণ সভায় আলোচনা শেষে রাজশাহী কলেজ দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২৭ সদস্যবিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী কলেজ দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী মনিরুল ইসলাম।সাংগঠনিক সম্পাদক আসগর আলী সাগর সহ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য পদে যথাক্রমে—
সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,কোষাধ্যক্ষ,দপ্তর সম্পাদক,প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাংস্কৃতিক সম্পাদক,ক্রীড়া সম্পাদক,শিক্ষা ও গবেষণা সম্পাদক,সদস্য বৃন্দের নাম প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী কলেজ দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি, বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠিত করে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
