বাঘায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

বাঘায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহআলম (২৫) নামে এক যুবককে আটক করেছে বাঘা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহআলম পলাশী ফতেপুর গ্রামের নুর ইসলাম মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামাণিকের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম, এসআই মহিদুল ইসলামসহ পুলিশের একটি দল চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহআলমের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক শাহআলমের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *