কেশরহাটে যোগ্য ব্যক্তিকে সার ডিলার নিয়োগ দেওয়ায় সরকারকে সাধুবাদ কৃষকদের

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় নতুন সার ডিলার হিসেবে সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওমর ফারুক নিয়োগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি সহজ হবে এবং সারসংকট কমবে—এমন প্রত্যাশা তাঁদের।

ওমর ফারুক দীর্ঘদিন ধরে কেশরহাট বাজারে ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয়দের ভাষ্য, তাঁর পরিবারও দীর্ঘদিন ধরে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ওমর ফারুক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারটির দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁরা বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট কেশরহাট বাজারে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।

স্থানীয় কৃষক সমতুল্লাহ, শামসুল ও ছদ্দিনসহ অনেকে বলেন, নতুন ডিলার নিয়োগের ফলে কৃষকেরা সহজে ও সরকার নির্ধারিত মূল্যে সার পাবেন বলে তাঁরা আশা করছেন।

কৃষকেরা আরও বলেন, সার ডিলার নিয়োগ নিয়ে কারও মতবিরোধ থাকলে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। তাঁদের মতে, যাচাই-বাছাই করে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় সরকারকে সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *