২২তম জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত মানজাল হোসেন সাকিব, কৃতজ্ঞতা প্রকাশ

রাজা হোসেন রিংকুঃ জীবনের নতুন আরেকটি বছরে পদার্পণ করলেন ফক্সনিউজ বিডির সাবেক সংবাদকর্মী মানজাল হোসেন সাকিব।২০০৪ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ করা সাকিবের ২২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জন্মদিনে বিভিন্ন মাধ্যমে যারা শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া ও অভিনন্দন জানিয়েছেন, তাঁদের সবার প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিব। তাঁদের আন্তরিকতা ও ভালোবাসা তাঁর কাছে অনেক মূল্যবান বলে উল্লেখ করেন তিনি।

মানজাল হোসেন সাকিবের পিতা মনোয়ার হোসেন এবং মাতা সাবানা বেগম। তাঁর বাড়ি রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম নামুপাড়া এলাকায়।

জন্মদিন উপলক্ষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন আগামী দিনগুলো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা পেশায় কাজ করে যেতে পারেন এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *