মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজারে নামিয়ে পালাল দালাল চক্র

নিজস্ব প্রতিনিধিঃ মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে একদল অসহায় ও দরিদ্র মানুষকে সাগরপথে নিয়ে যাওয়ার পর চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজারে নামিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা বিদেশে যাওয়ার আশায় দালালদের হাতে টাকা ও নিজেদের ভবিষ্যৎ তুলে দিয়েছিলেন। কিন্তু মালয়েশিয়া পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করে তাদের সাগরে দুর্ভোগের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় দালালরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনেকে বলছেন, নিরীহ ও অসহায় মানুষদের বিদেশে যাওয়ার স্বপ্নকে পুঁজি করে এ ধরনের প্রতারণা অত্যন্ত অমানবিক। দালাল চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মানবপাচার ও বিদেশে পাঠানোর নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *