রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির হাসপাতলে মৃত্যু 

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত কয়েদি মো. আব্দুল সামাদ (৬৫)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কালুপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার কয়েদি নম্বর ৭৩২২/এ।জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন আব্দুল সামাদ। বিশেষ করে তার ডান হাতে সমস্যা দেখা দিলে কারা কর্তৃপক্ষ তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *