নিজস্ব প্রতিনিধি : রাজশাহী নেসকো রেষ্ট হাউসে নেসকো’র চেয়ারম্যান তানোর গোদাগাড়ী আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে ছাতা উপহার দিলেন তানোর উপজেলা যুবদল সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সী।
নিজস্ব অর্থায়নে তৈরি করা ছাতা হতদরিদ্রদের মধ্যে বিতরনের উদ্যোগ নিয়েছেন শরিফ উদ্দিন মন্সী। সোমবার ওই ছাতা নেসকো’র চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে উপহার দিয়ে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, পাচন্দর ইউপি বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক মজিবুর রহমান।
মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা, পাঁচন্দর ইউপির যুবদল সভাপতি লুৎফর রহমান, যুবদল নেতা কামরুল ইসলাম ও লাটু, তানোর উপজেলা সেচ্ছা সেবক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
উল্লেখ্য, উক্ত ছাতায় শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও প্রধান মন্ত্রী তারেক রহমান এবং সাবেক মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনুল হক ও মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন এবং তানোর উপজেলা যুবদল সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সীর ছবি রয়েছে।
