মোহনপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মহাবুর রশিদ,উপজেলা বিএনপি নেতা ও ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজেম আলী, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *