রাজশাহীতে এসএসসি পরীক্ষায় ফেল করে কারিনা নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে কারিনা পাল (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে স্থানীয় চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং মায়ের ওপর অভিমান করে নিজ কক্ষে চলে যায়। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক আঘাত সহ্য করতে না পেরে সে এই পথ বেছে নিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *