প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ ফন্ড নিউজ বিডিসহ বিভিন্ন গণমাধ্যমে “সোহাগ এন্টারপ্রাইজ বিসিআইসি সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জেলাপ্রশাসকের কাছে এলাকাবাসীর লিখিত আবেদন” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ডিলার নিয়োগে আবেদনকারীদের মধ্যে একটি মহল সরকারি সকল স্বর্তপুরণে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে উস্কানিমুলক কার্যক্রম চালাচ্ছেন। ওই চক্রের একটি অংশ আমার নিয়োগ বাতিল চেয়ে জেলাপ্রশাসক মহোদয় বরাবর লিখিত আবেদন করেছেন। ওই আবেদনের উদ্ধৃতিতে তারা বিভিন্ন গণমাধ্যমে আপ্রচারমুলক সংবাদও প্রকাশ করিয়েছেন। আমি এধরণের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়াও প্রকাশিত সংবাদে আবেদনকারীরা হীন মানষিকতার পরিচয় দিয়েছেন। আমি মোঃ ওমর ফারুক সার ডিলার নিয়োগ প্রক্রিয়াই সোহাগ এন্টাপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের আদেনকারী। আমি বংশীয় ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় কর্মী। ১৯৭১ সাল হতে আমার বাবা চাচাদের হাত ধরে আমার বংশের শতাধিক জনগোষ্টি বিএনপির সঙ্গে সম্পৃক্ত। ২০২১ সালে কেশরহাট পৌর নির্বাচনের দুইদিন আগে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী জনসভায় ককটেল বিষ্ফোরণ মামলার। আমি এবং আমার তাই কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী আসামী ছিলাম। আমার পরিবারসহ চাচাতো সকল ভাই ভগ্নীরা পৌর বিএনপির বিভিন্ন পদধারী এবং কর্মী সমর্থক। সার ডিলার নিয়োগ প্রক্রিয়াই নিজস্ব গোডাউনসহ সরকার প্রদত্ত স্বর্ত পুরণ পূর্বক আমি একজন আবেদনকারী। তারা আমার সম্মানহানির পাশপাশি সার ডিলার নিয়োগে প্রভাব বিস্তার করতে আমার ছেলে শহিদুল ইসলামকে ছাত্রলীগ কর্মী বলে অপপ্রচার চালাচ্ছেন। স্থানীয় ভাবে আমার পরিবার সম্পর্কে জেনে বুঝে সত্য সংবাদ প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী

মোঃ ওমর ফারুক

বিসিআইসি সার ডিলার নিয়োগে আবেদনকারী

কেশরহাট পৌরসভা, মোহনপুর, রাজশাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *