দুর্গাপুরে রাজশাহী জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিদর্শন করেছেন রাজশাহী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ভূমি অফিস পরিদর্শন করেন।


দুপুর ১টার দিকে দুর্গাপুর উপজেলায় পৌঁছে জেলা প্রশাসক প্রথমে দুর্গাপুর থানা পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুর্গাপুর পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন জেলা প্রশাসক।


এরপর জেলা প্রশাসক উপজেলার হাটকানপাড়া উচ্চ বিদ্যালয় ও কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের মাঝে ছাতা ও টিফিন বক্স বিতরণ করেন।
এ ছাড়া তিনি লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে দুর্গাপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *