ধুরইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রাজ্জাক সরকার

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার ১ নম্বর ধুরইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রচারমূলক ফটোকার্ডে তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুরইল ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। আব্দুর রাজ্জাক সরকার ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের লড়াকু সৈনিক, ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা হিসেবে পরিচিত। পাশাপাশি দীর্ঘদিন থেকে মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন ।
আগামী ২১ জানুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে মোহনপুর উপজেলার ১ নম্বর ধুরইল ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুর রাজ্জাক সরকারকে দেখতে ইচ্ছা প্রকাশ করেছেন তার কর্মী সমর্থকেরা।
তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল এই নেতা।তবে এ নিয়ে আব্দুর রাজ্জাক সরকারকে ঘিরে ইতিমধ্যেই ধুরইল ইউনিয়ন জুড়ে রাজনৈতিক ও নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *