বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা টিমের সদস্যদের নিয়ে একদিনব্যাপী সহশিক্ষা কার্যক্রম, রেড ক্রিসেন্টের প্রাথমিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণে বাঘা উপজেলা টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে রেড ক্রিসেন্টের কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন কৌশল ও প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মো. সাগর আলী, ডিপার্টমেন্ট চীফ (ট্রেইনিং অ্যান্ড কো-কারিকুলাম), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিট।
এ সময় বাঘা উপজেলা রেড ক্রিসেন্ট টিমের টিম লিডার মো. রাজু আহমেদসহ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বাসার, আবির, সাদিয়া, জনি, সিজন, মাহাফুজ, ফয়সাল, মিম, সাদিয়া-২, মুন্নি, পলাশ, মাইমুনা, মিশ্রি, শিমুলসহ বাঘা উপজেলা টিমের অন্যান্য সদস্যরা।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের সক্ষমতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানান।
