লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং বিশিষ্ট সাংবাদিক ইসহাক আলীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী।
আলোচনা সভা শেষে অতিথি ও প্রেসক্লাবের সদস্যরা কেক কেটে প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি এবং ১৬ বছরে পদার্পণ উদযাপন করেন।
পরে নাটোরের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক মানবজমিন ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইসহাক আলীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেব রায়হান, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, অর্থ সম্পাদক জামিলুর রহমান, আসিরুল ইসলাম, শোভন আমিনসহ প্রেসক্লাবের সদস্যরা।
