পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ অর্জন করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হয়।

মোহাম্মদ ফয়েজুল কবিরের এই মর্যাদাপূর্ণ অর্জন তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবায় অবদানের স্বীকৃতি। ইউনিট প্রধান হিসেবে তাঁর এই সম্মাননা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের জন্যও গৌরবের এবং পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *