নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের এনামের মেয়ে ও কুরিপোল গ্রামের শাকিল নামে এক যুবক কথিত পরকীয়া সম্পর্কের জেরে পার্কে গিয়ে বিষপান করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী ও শাকিলের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। সম্প্রতি নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে তারা একসঙ্গে বিষপান করেন বলে স্থানীয়দের দাবি। শাকিল বিবাহিত এবং ওই নারীর স্বামী বিদেশে থাকেন বলেও জানা গেছে।
বিষপানের পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষপানে অসুস্থ দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
