রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে চন্দ্রিমা আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চন্দ্রিমা আবাসিক এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চন্দ্রিমা আবাসিক এলাকায় এ বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের একার উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

তিনি ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *