রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ০৭ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ হাজরাপুকুর ডাবতলা এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার নিমতলা (কানাইপাড়া) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে বর্তমানে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা গ্রামে বসবাসরত মো: সাগর (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *