
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বড়বনগ্রাম রায়পাড়া ভূমিহীন পুনর্বাসন সংস্থার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সংস্থার নেতৃবৃন্দ তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও ভূমিহীন পরিবারের নানা সংকটের বিষয় তুলে ধরে প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাসিম খান,১৭ নং ওয়ার্ড যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবি, ভূমিহীন পুনর্বাসন সংস্থার সভাপতি হুমায়ুন রেজা, সাধারণ সম্পাদক আবু কাউসারসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে সংস্থার নেতৃবৃন্দ তাদের দাবিদাওয়া ও সমস্যার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রদর্শনের জন্য রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
