বিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী নির্বাচন ও তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা, উপযুক্ত পরিবার নির্বাচন ও জরিপ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রকিবুল ইউসুফ, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু, সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মুর্তজা, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট এবং ছাত্রনেতা শাহাদাত হোসেন রাজিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া জরিপ পরিচালনায় নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার ও গণমাধ্যমকর্মীরাও সভায় অংশ নেন।
