শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

আবু সাইদ, রাজশাহীঃ ২৭ জুন ২০২৬ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান।

সভায় সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর সম্মানিত প্রধান অতিথি শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংস্থার মাঠপর্যায়ের কার্যক্রম, সেবার মান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর সহযোগিতায় আরও কার্যকর, টেকসই ও জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

উক্ত মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *