বাগমারা’য় ছাত্রদল নেতার পুকুরে ১০ লাখ টাকার মাছ লুট

 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় রাতের আঁধারে এক ছাত্রদল নেতার পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১০ লাখ টাকার মাছ লুট ও নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

২০শে মে দিবাগত রাতে উপজেলার বড় বিহানালী ইউনিয়নের ভূগিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী নাজমুল হোসেন নয়ন ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূগিপাড়া এলাকায় নয়নের একটি ৬ বিঘার বড় পুকুর রয়েছে। তবে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা শত্রুতা করে পুকুরের পানিতে বিষাক্ত গ্যাস বা বিষ প্রয়োগ করে। এতে পুকুরের রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ মরে ভেসে ওঠে। পরবর্তীতে সুযোগ বুঝে দুর্বৃত্তরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাছ লুট করে নিয়ে যায়।

মৎস্যচাষী নাজমুল হোসেন নয়ন বলেন, ছোট পুকুর হওয়াই পাহারাদার ছিল না। “সকাল ১১টার দিকে জোবাইদুর রহমান লালন পুকুরে মালিক আমাকে ফোন করে পুকুরের মাছ মরে ভেসে ওঠার কথা জানান।

আমি এসে দেখি আমার লিজকৃত পুকুরের সব মাছ মরে গেছে এবং বেশির ভাগ মাছই লুট করে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা । এই পুকুরের ওপর আমার অনেক বিনিয়োগ ছিল। বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলায় আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “বিষয়টি নিউজে দেখেছি তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *