গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন করার  জন্য গণসংযোগর প্রস্তুতি নিচ্ছেন শাহানাজ বেগম

 

বাগমারা(রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য  চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করার জন্য ব্যাপক আকারে প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোছাঃ শাহানাজ বেগম । বৃহস্পতিবার ( ২১মে ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এখন থেকে তার নিজ ইউনিয়ন গোবিন্দপাড়ার  বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করবেন।

গোবিন্দপাড়া ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোছাঃ শাহানাজ বেগম ভোটারদের উদ্দেশে বলেন, এলাকার প্রকৃত উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের ভোট করবেন। গোবিন্দপাড়া ইউনিয়নের উন্নয়নের ধারাকে বেগবান করতে এবং একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়তে আমি এই ইউনিয়নের প্রতিটি মানুষের সমর্থন ও ভোট প্রত্যাশা করছি। এছাড়াও তিনি বলেন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করতে চাওয়াই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি সাধারণ মানুষের সাথে দেখা করে   ভোটের জন্য দোয়া এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *