হরিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ: স্থানীয়দের প্রশংসায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাহেবজাদা

হরিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ: স্থানীয়দের প্রশংসায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাহেবজাদা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নারীদের মাঝে “ফ্যামিলি কার্ড” বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রশংসায় ভাসছেন হরিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাহেবজাদা।

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পরিচালিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০০ মানুষের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়াও উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালিকা প্রণয়ন থেকে শুরু করে কার্ড বিতরণের পুরো কার্যক্রমে সমাজসেবা অফিস ও স্থানীয় নারীদের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে কাজ করেছেন সাহেবজাদা। তিনি প্রয়াত চেয়ারম্যান নাজরের সুযোগ্য সন্তান হিসেবে এলাকায় আগে থেকেই পরিচিত। চেয়ারম্যান নির্বাচনের আগেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করায় তার প্রতি মানুষের আস্থা বাড়ছে বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় নারীরা বলেন, “আমরা অনেক খুশি। আমাদের জন্য এই আয়োজন করায় সাহেবজাদার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাকে ভালো রাখুক।”

স্থানীয়দের দাবি, হরিপুর ইউনিয়নে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য সাহেবজাদা স্থানীয় এমপি ও বিএনপি নেতৃবৃন্দের কাছে বিশেষ অনুরোধ করেছিলেন। তার আন্তরিকতার কারণেই শেষ পর্যন্ত হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চেয়ারম্যান পদে নিজের অবস্থান আরও শক্ত করছেন সাহেবজাদা। স্থানীয়দের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *