দামুড়হুদা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালিত।

নিজস্ব প্রতিনিধি:দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের মাথাভাঙ্গা নদীর গলাইদড়ি সেতুর পার্শ্ববর্তী অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদীতে স্থাপিত ২ টি পাটা বাধ অপসারণ করা হয় ও প্রায় ১,০০০ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন আলম।এ সময় উপজেলা মৎস্য অফিসার সহায়তা করেন।

এছাড়াও জুড়ানপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে ১ জন সার ব্যবসায়ীকে ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার অভিযানে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *