রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক স্থানে অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধিঃ মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০০০০ ঘটিকা হতে সকাল ০৬০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ বিদিরপুর সাহেবনগর, খানপুর, মীরগঞ্জ এবং সোনাইকান্দি বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে *৯৬ বোতল ভারতীয় মদ, ৫০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৩ বোতল ভারতীয় Eskuf Syrup* (মালিকবিহীন) জব্দ সক্ষম করতে হয়। জব্দকৃত মাদকদ্রব্যগুলো নিজ দায়িগ্যপূর্ণ থানা এবং চোরাচালানী মালামাল গুলো শুল্ক গুদাম, রাজশাহী জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *