সিটি নির্বাচনে বিএনপির বিজয়ে ঐক্যের বিকল্প নেই: ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল

রাজশাহী প্রতিনিধি:
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগরের আহ্বায়ক ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, রাজশাহী মহানগর যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল।
তিনি বলেন, “আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিজয় ঘরে তুলতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। বিজয়ের ব্যবধান বিএনপির নেতাকর্মীদের চোখ খুলে দিয়েছে। সেই শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
শুক্রবার নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান এবং ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল। আরও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিনসহ ১৭ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
১৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আহ্বায়ক লিটন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ।
আলোচনা সভা শেষে ১৭ নম্বর ওয়ার্ডসহ রাজশাহী মহানগরের প্রয়াত বিএনপি নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *