
বুধবার (২০ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর সার্বিক উন্নয়ন, যানজট নিরসন, অটোরিকশা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা স্থাপন এবং ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মতামত উপস্থাপন করেন।
এ সময় মাননীয় প্রশাসক উত্থাপিত বিষয়সমূহ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় রাজশাহীর উন্নয়ন কর্মকাণ্ডে রাজশাহী মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।