নিজস্ব প্রতিনিধিঃ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবন্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর ২০২৬ তারিখ ২২১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর টু রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদকদ্রব্য যাবে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল নাটোর টু রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। চেক পোষ্ট করাকালীন নেভী-ব্লু ও হলুদ রংয়ের এর TATA ACE EX-2 পিকআপ গাড়ী থামার সংকেত দিলে গাড়ীটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসআরবি’র আভিযানিক দল উক্ত গাড়ীটির গতিরোধ করে জিজ্ঞসাবাদে গাড়ীতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করায় আসামী ক) নাম মোঃ রিফাত হোসেন (৩৬), পিতাঃ মৃত চান মিয়া, গ্রামঃ দরগা মহল্লা, থানাঃ সদর, খ) মোঃ ইব্রাহিম খান (৪০), পিতাঃ মোহাম্মদ আনোয়ার খান, গ্রামঃ প্রতাপী, থানাঃ কমলগঞ্জ, গ) মোঃ জামাল মিয়া (২৭), পিতাঃ মৃত বশর মিয়া, গ্রামঃ জগন্নাথপুর, থানাঃ সদর, সর্বজেলাঃ মৌলভীবাজার’দেরকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময়ে তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫২ কেজি গাঁজা যাহার মূল্য অনুমান (৫২×৪০,০০০)=২০,৮০,০০০/- (বিশ লক্ষ আশি হাজার টাকা), ০৩ টি মোবাইল ফোন ও ০১ টি নেভী-ব্লু ও হলুদ রংয়ের এর TATA ACE EX-2 পিকআপ উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করে।
পরবর্তীতে আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।
বিশেষ দ্রষ্টব্য: উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলো।
