রাজশাহীর সাবেক পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাবেক কমিশনার ও ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, সর্বশেষ কর্মস্থল রাজারবাগ পুলিশ টেলিকমে টানা আট মাস ধরে অনুপস্থিত ছিলেন তিনি। এ কারণে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মস্থলে দীর্ঘ সময় অনুপস্থিত থাকার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *