রাজশাহীতে সংরক্ষণশীল কৃষির প্রসারে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে টেকসই প্রযুক্তি ও সংরক্ষণশীল কৃষির প্রসারে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় পিআইও কনসাল্টিং লিমিটেডের আয়োজন গোদাগাড়ী উপজেলার হঠাৎপাড়া, বিজয়নগরে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাকা প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি সহযোগী অধ্যাপক ডঃ মো এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তার ডক্টর মো জাহিদ হোসেন, পিআই ও কনসাল্টিং লিমিটেডের ফিল্ড ম্যানেজার মোহাম্মদ আরিফ উজ জামান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ।

মাঠ দিবসে প্রদর্শনী প্লট গুলোতে
ধান চাষের বিকল্প প্রতিষ্ঠাপন পদ্ধতি, কম পানি ব্যবহার করে, জমি কর্দমাক্ত না করে, ড্রাম সিডারের মাধ্যমে বীজ বপনের উপরে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
মাঠ দিবস ও আলোচনা সভায় গবেষক ও কৃষিবিদগণ বলেন , প্রকল্পের সফল
বাস্তবায়নের মাধ্যমে মাটি ও পানির ওপর সংরক্ষণশীল কৃষির দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে । উন্নত ধান চাষ প্রযুক্তির কার্যকারিতা মাঠ পর্যায়ের প্রয়োগ হচ্ছে। ফলে কৃষকদের জন্য কার্যকর সম্প্রসারণ মডেল প্রতিষ্ঠিত পাশাপাশি কৃষকদের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে রাজশাহী ও ঠাকুরগায়ের বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক ও গবেষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *