রাজধানীর আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Oplus_131072

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে দুই বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার মারা যান।স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জুন ব্রাজিল-জাপান ম্যাচকে কেন্দ্র করে দুইপক্ষের বিবাদ এবং তা মীমাংসার জন্য বুধবার হয় সালিশি বৈঠক। একপর্যায়ে দুই বিএনপির নেতার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় স্থানীয় কয়েক ব্যক্তি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার।বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন– সালিশ চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। তারা জানান, ২৯ জুনের ঘটনায় থানায় একটি অভিযোগও দায়ের করেন সাদ্দাম। কিন্তু এ ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের অভিযোগ।স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধের অভিযাগ আছে বলে দাবি করেন তারা।

 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতির বিষয়ে মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় সালিশি বৈঠক হয়। ওখানে তর্কবিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *