মৎস্যসম্পদ সংরক্ষণ ও সমৃদ্ধির প্রত্যয়ে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য মৎস্য র‍্যালি

রাজশাহী প্রতিনিধি:
“মৎস্যসম্পদ সংরক্ষণ ও সমৃদ্ধির প্রত্যয়ে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য মৎস্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মৎস্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য খাতের উন্নয়নে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *