প্রাই ১২ ঘন্টাপর রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল শুরু হয়েছে
আবু সাঈদ
জেলা প্রশাসনের সমঝোতায় শ্রমিক ফেডারেশান ঘোষিত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ানের নবগঠিত কমিটি স্থগিত করায় ১২ ঘন্টাপর রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল শুরু হয়েছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির ওপর অনাস্থা এনে আজ দিনভর বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। উদ্ভত পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে শ্রমিক ও বাস মালিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। রাতে ফেডারেশানে জেলা প্রশাসকের মাধ্যমে নবগঠিত ২১ সদস্যের কমিটি স্থগিতের ঘোষনা দেয় ও ঈদের পরে পূর্ণ নির্বাচনের ঘোষণা দেয়ায় শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে। এতে ১২ ঘণ্টা পর রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল স্বাভাবিক হয়।ঘোষনার পরপরি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সকল বাস কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। রাতে অন্যান্য রুটের কোন বাস না থাকায় সকাল থেকে সকল রুটে স্বাভাবিক ভাবেই বাস চলবে বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়ন।