রাজশাহীর বাঘায় ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈম মন্ডল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈম মন্ডল ওই গ্রামের ইস্তা মন্ডলের ছেলে।

বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানার উপপরিদর্শক (এসআই) শেখ আবু জামিল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রি ও সেবনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, নাঈমের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *