আমিরপুর ফেরিঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, অতিরিক্ত মাশুল আদায়ে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন রোববার নগরীর আমিরপুর ফেরিঘাট সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ফেরিঘাটে পারাপারকারী যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে মাশুল আদায় ও সার্বিক সেবার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় প্রশাসক সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, সরকার নির্ধারিত হারের বাইরে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত মাশুল আদায় করা যাবে না। পাশাপাশি যাত্রীদের সঙ্গে শালীন, দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত মাশুল আদায় বা কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শন শেষে তিনি ফেরিঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনসেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *