বাঘা থানার সাবেক এসআই সিফাত রেজা পেলেন পিপিএম পদক

 

এম ইসলাম দিলদার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।

রাজশাহীর বাঘা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মোহাঃ সিফাত রেজাকে সাহসিকতা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ পদক-২০২৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে এসআই (নিঃ) মোহাঃ সিফাত রেজাকে বাঘা থানায় কর্মরত থাকাকালীন ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়।
সিফাত রেজা চলতি মাসের ১৬ সেপ্টেম্বর, ২০২৬ বাঘা থানা থেকে বদলি হয়ে সিরাজগঞ্জ জেলায় যোগদানের জন্য নিয়োগপ্রাপ্ত হন।
তার পিপিএম পদক অর্জনের খবরে বাঘা থানার বর্তমান ও সাবেক সহকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *