পাঁচন্দর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান লাটু, উন্নয়নের অঙ্গীকার

তানোর প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোঃ মিজানুর রহমান লাটু। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে তানোর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান লাটুর প্রচারণামূলক ফেস্টুনে “জনগণের সেবা ও উন্নয়নের অঙ্গীকার” তুলে ধরে পাঁচন্দর ইউনিয়নবাসীর সমর্থন কামনা করা হয়েছে। তিনি সাবেক ছাত্রদল ও যুবদলের নেতা হিসেবেও ইতিপূর্বে ভাল কাজ করেছেন।
প্রচারণায় মিজানুর রহমান লাটু বলেন, জনগণের পাশে থেকে পাঁচন্দর ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। সততা, দক্ষতা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান লাটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *