রাসিক প্রশাসকের সঙ্গে বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

রোববার (৯ আগস্ট) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের কাছে বিস্তারিত তুলে ধরেন। এ সময় প্রশাসক মসজিদের চলমান উন্নয়নকাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ, সেক্রেটারি মো. আবু বকর, সদস্য প্রকৌশলী শফিউদ্দিন আহমেদ, প্রকৌশলী সাদেকুল ইসলাম, মো. ইব্রাহিম, সার্জেন্ট মো. মনিরুজ্জামান এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *