জমে উঠেছে কেশরহাট বণিক সমিতির নির্বাচন, সাধারণ সম্পাদক পদে ভোটের মাঠে সবার চেয়ে এগিয়ে বাচ্চু

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার  সৃষ্টি হয়েছে, দীর্ঘ দিন পর কেশরহাট পৌরসভা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে চলছে আলোচনাও সমালোচনা ঝড়। আগামী দিনে কেশরহাট বাজার বণিক সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও । এই নিয়ে সকল মহলেই চলছে আলোচনা।

এই নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী বাচ্চু আনারস মার্কার  গণজোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কেশরহাট পৌরসভার বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল ও গণসংযোগ করেন সাধারণ সম্পাদক ও আনারস মার্কা প্রার্থী মোহাম্মদ আলী বাচ্চুর পক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মঙ্গলবার  সন্ধ্যায় কেশরহাট পৌরসভায় যুবদল,  ছাত্রদল ও বিএনপি নেতা মোঃ ওসমান আলী সহ নেতাকর্মীরা বাজারে গণ সংযোজন করে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেছেন।

সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী বাচ্চু  বলেন, আমার পিতা মরহুম মুনসুর রহমান কেশরহাট বাজারকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য তার জীবন দশায়  প্রাণপণ কাজ করে গেছেন। তাই তার রেখে যাওয়া কাজ গুলো বণিক সমিতির মাধ্যমে আমি আরো এগিয়ে নিয়ে যেতে চায় তাই আমি এই পদে প্রার্থী হয়েছি। এই বাজারের ব্যবসায়ীদের অতি আপন মানুষ ছিলেন আমার পিতা মরহুম মুনসুর রহমান । আমি তার সন্তান হিসেবে নির্বাচন করেছি। তাই আমাকেও আপন মনে করে আপনাদের ভোট দেবেন। আমি আপনাদের ভাই, ভাতিজা, বন্ধু হিসেবে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি যদি নির্বাচনে জয় লাভ করতে পারি তাহলে রাত-দিন নাই আমি শুধু আপনাদের ডাকার অপেক্ষায় থাকবো। যখনই ডাকবেন আমি তখনই আসবো।

তফসিল অনুযায়ী আগামী ২৩শে জুলাই বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই  নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৫৫৮ জন, ১৫টি  পদে ৩১ জন প্রার্থী নির্বাচনে লড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *