
নিজস্ব প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।ফক্সনিউজ বিডি ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে তথ্য যাচাই করে দেখা যায়, দাবিটি সঠিক নয়।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির একজন সংসদ সদস্য। তিনি অতীতে ট্রেজারির ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি কখনোই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। এ বিষয়ে যুক্তরাজ্য সরকার বা কোনো বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এমন কোনো তথ্য প্রকাশ করেনি।
অতএব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি ভুয়া এবং তা শেয়ার করার আগে সতর্ক থাকা উচিত।
