রাজশাহী-৩ আসনে মনোনয়ন ফিরে পেলেন কৃষক লীগের হাবিবা

রাজশাহী-৩ আসনে মনোনয়ন ফিরে পেলেন কৃষক লীগের হাবিবা


আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মনোনয়নপত্র ফিরে পেলেন মোছাঃ হাবিবা বেগম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

মোছাঃ হাবিবা বেগম মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়নের সিংহমারা গ্রামের মাসুদ রানার স্ত্রী। এর আগে তিনি ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।

হাবিবা বেগম মোহনপুর উপজেলা কৃষক লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক। বিগত সময়ে পুলিশের হাতে কামড় দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সেসময় তিনি গ্রেফতারও হয়েছিলেন।

হাবিবা বেগম রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অনুসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *