এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহানগর ছাত্রদলের আহবায়ক লিমন উপস্থিত ছিলেন।
এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়বো ইনশাল্লাহ।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিচ্ছন্নকর্মীরা, বিডি ক্লিনের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
