রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি :মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চরমাজারদিয়া এবং সোনাইকান্দি বিওপি কর্তৃক পৃথক দুইটি সফল অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।

অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ন দামকুড়া থানাধীন হাজির বাতান এলাকার কলা বাগানে অভিযান পরিচালনার উদ্দেশ্যে গমন করেন। অভিযান পরিচালনার উদ্দেশ্যে ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে বিজিবি’র টহল দল দেখতে পায় যে, ভারতের সীমানা অতিক্রম করে একজন ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে বাংলাদেশের দিকে আসছে। উক্ত ব্যক্তি বাংলাদেশের ভিতরে আসার পর বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা ব্যাগটি ফেলে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি কর্তৃক ব্যাগটি *২৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৪ বোতল ZEBISCAN সিরাপ* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই তারিখ আনুমানিক ০৬০০ ঘটিকায় সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মার চর এলাকার নিকটস্থ ঝাউ বাগানের ভিতরে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে ঝাউ বাগানের মধ্যে একটি বস্তা দেখতে পায়। পরবর্তীতে বস্তাটি থেকে *২৫ বোতল ভারতীয় BRONCOFE-C সিরাপ, ১৪ বোতল MONOGOLD সিরাপ এবং ০৩ বোতল CHOCO সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *