
রাসিক ১৭ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা নাসিম খান
আসগর আলী সাগরঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এবং শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, “রাসিক ১৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই দোয়া ও প্রত্যাশা রইলো।”
নাসিম খান দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।
এ সময় তিনি ১৭ নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।